বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। বিএনপি সংস্কারের পক্ষে। তাই সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না।
রোববার বিকেলে লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্তোষপুর গ্রামে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের বর্তমান অবস্থাকে আওয়ামী লীগ আবারো অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জি কে গউছ বলেন, খেয়াল রাখবেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর রাজপথে রক্ত দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনাদের ছাড় দেয়ার জন্য নয়। ধৈর্য ধরেছি, ধৈর্যের মধ্যেই থাকতে চাই, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যদি চক্রান্তে লিপ্ত হন তাহলে দেশের মানুষকে নিয়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, শেখ ফরিদ মিয়া, অ্যাডভোকেট শামছুল ইসলাম, শাহ আলম গোলাপ, শামছুদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল ভুইয়া, অ্যাডভোকেট গুলজার খান, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, আরিফ আহমেদ রুপন, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মাহমুদুল হাসান, মাহবুব আলম মালু, তাউছ আহমেদ, রফিকুল ইসলাম ছুট্টু, মোজাহিদ রানা লাফু, ফুরুখ মিয়া, ময়জুল হক প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

