সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন বলেন, ফ্যাসিবাদের সময়য়ের সাবেক পরিকল্পনা মন্ত্রীর বাসায় অস্থায়ী ছাত্রী নিবাস গড়ে তোলা হয়েছে। এখানে ছাত্রীরা আতংকে বসবাস করছেন। যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে। জায়গাটি নিরাপদ নয়। তাদের শংকা দূর করতে হলে দ্রুত ছাত্রী নিবাসটি জেলা সদরে স্থানান্তর করতে হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলেছিলাম ফ্যাসিবাদের পুরো সিন্ডিকেট বাতিল করতে হবে। মেধাবী ও প্রাজ্ঞজনদের সিন্ডিকেট মেম্বারের তালিকায় আনতে হবে। কিন্তু জানা গেলো ভিসি আজ্ঞাবহ লোকদের দিয়ে কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছেন। ভিসি ফ্যাসিস্ট লোকজনের পরামর্শে সেন্ডিকেট সদস্য গঠন ও জেলাবাসীর যৌক্তিক আন্দোলনের বিরোধিতা করছেন। তিনি নিরপেক্ষ নন। অবিলম্বে ভিসিকে অপসারণের দাবি জানান তিনি।
কমিটির আহবায়ক এডভোকেট হুমায়ুন মন্জুর চৌধুরী বলেন, আমরা সদরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি করেছি। এর সাথে তিনটি উপযুক্ত জায়গার নাম প্রস্তাব করেছি। জেলা সদরের কাছাকাছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলে জায়গা অধিগ্রহণ করা লাগবে না। সরকারের সাশ্রয় হবে। বিশ্ববিদ্যালয় করার মতো প্রচুর খাস জায়গা
আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শামস উদ্দিন বলেন, ২০২০ সালে সুবিপ্রবির গেজেট হয়েছে। গেজেটে কোথাও লেখা নাই ক্যাম্পাস কোথায় হবে। আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি। এ লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করেছি। কমিটিতে বিচারপতি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী রয়েছেন। দাবি আদায় না হলে সবাইকে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ড. অধ্যাপক নিজাম উদ্দিন আমার দেশকে বলেন, সিন্ডিকেট কমিটি আমি করি না। আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠাই একজন করে নাম দিতে। অর্থ মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রনালয় একজন করে নাম দেন। সেইভাবেই সিন্ডিকেট সদস্য করার নিয়ম।
অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহদী হাসান সাকিব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

