সিলেটে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

সিলেটে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

সিলেট সিটি করপোরেশন আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ।

বিজ্ঞাপন

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়ারত শেষে তিনি দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওয়ানা হন। সেখানে পৌঁছে তিনি মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন।

মাজার জিয়ারত ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাষ্ট্রপতি নগর ভবনে পৌঁছান এবং সিটি করপোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিরা বক্তব্য রাখছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন