হবিগঞ্জে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন

হবিগঞ্জে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জিকে গউছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর বাবা নজির উদ্দিন আহমদ চৌধুরীর নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ও কলেজের প্রতিষ্ঠাতা শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, কলেজ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং থানার ওসি নাজমুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফ, সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে কলেজ প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন