বিএনপির সভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই হাসমত বহিষ্কার

বিএনপির সভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই হাসমত বহিষ্কার

দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও দিরাই পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসমত আলী’কে বহিষ্কার করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা হাসমত আলী তার বক্তব্যর শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করেন। যা মূহুর্তেই সারা দেশে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা বিএনপি এক চিঠির মাধ্যমে হাসমত আলীকে বহিস্কার ঘোষণা করে।

বিজ্ঞাপন

উক্ত বহিস্কারের চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘আপনি দিরাই উপজেলায় একটি কর্মীসভায় দলীয় শৃঙ্খলা বিরোধী আপত্তিকর স্লোগান দিয়েছেন। যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যার ভিডিও রেকর্ড সংরক্ষিত আছে। আপনাকে দল প্রাথমিক বহিষ্কার করা হলো এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়।’

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন