৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ তিন চোরাকারবারী আটক

৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ তিন চোরাকারবারী আটক

মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর গোলচত্বরে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিন চোরাকারবারীকে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি কাভার্ড ভ্যান।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার ইয়াকুব মিয়া (২০), সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২১) এবং একই উপজেলার হেমু ভেনপাড়া গ্রামের সালেহ আহমদ (২৩)।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করা হয়। তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে মোট ১,৯২,০০০ পিস ভারতীয় Gillette ব্লেড, ৬০টি লেজার এবং তিন ধরনের মোট ৮৯৬৪ টিউব/পিস ভারতীয় স্কিনক্রিম জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৫০ হাজার টাকা। এসব মালামালের কোনো কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন