নতুন বাংলাদেশ গড়ার অভূতপূর্ব সুযোগ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মন্জুরুল কবীর ভূঁইয়া। এসময় তিনি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।
বুধবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
অগ্নিনির্বাপক মহড়ায় বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, র্যাব, এপিবিএন, সরকারি-বেসরকারি হাসপাতাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভোএয়ার, এয়ার এস্ট্রাসহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ গ্রহণ করে।
এসময় সিলেট বিমান বন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

