জাতীয়তাবাদী ছাত্রদলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: কাইয়ুম চৌধুরী

জাতীয়তাবাদী ছাত্রদলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অহেতুক বিরোধের কারণে জাতীয় স্বার্থ যেন উপেক্ষিত না হয় । প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রদলকে নেতৃত্বের গুণাবলি অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে জনগণের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবে।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের সঞ্চালনায় আয়োজিত এই সম্মেলনে বক্তারা সংগঠনের কর্মীদের জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনুর আহমদ, জসিম উদ্দিন, লোকমান আহমদ, মাহবুব আলমসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন