আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিএনপি জনগণের সরকার৷ এই সরকার দেশের সার্বিক উন্নয়ন চায়৷ জনগণের টাকা কেউ অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

সোমবার(১৬ মার্চ) বিকেলে সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নের হরিরামপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কর্মসূচির সূচনা করেছিলেন৷ এখন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে আবারো খাল খনন শুরু হয়েছে৷ খাল খনন পরিবেশের জন্য খুবই সহায়ক৷ এতে যেমন পরিবেশের উপকার হয় তেমনে কৃষি, মৎস্য এমনি বন্যা নিয়ন্ত্রণেও কাজে লাগে৷

সুনামগঞ্জের উন্নয়নে বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, হাওরের জেলা সুনামগঞ্জকে কিভাবে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ সবক্ষেত্রে উন্নত করা যায় সেদিকে সরকারের নজর আছে৷ আমরা সবাই মিলে সুনামগঞ্জকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই৷

খাল খননের উদ্বোধনে এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ কয়ছর আহমদ, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মো. ইলিয়াস মিয়া প্রমুখ৷

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন