৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি: আমার দেশ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিল।

বিজ্ঞাপন

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা কবলিত তেলবাহী ৯৫২ নম্বর ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস বলেন, সকালে সিলেট থেকে ট্রেন ছেড়ে আসার পর বিকেলে লাউয়াছড়া উদ্যানের প্রবেশের পর হঠাৎ করে আমরা ধোঁয়া দেখতে পাই। পরে তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান৷ পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনে কোনো তেল ছিল না।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাশ বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে তিনি আরও জানান, সাতগাঁও স্টেশন থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। দুর্ঘটনা কবলিত কয়েকটি বগী শ্রীমঙ্গলে ও কয়েকটি বগী ভানুগাছ রেল স্টেশনে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন