হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মৃত জয়নাল আবেদিন (৪২) জেলার নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার মো. বিল্লাল উদ্দিন।

কারাগার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বেগমপুর এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ২০ এপ্রিল জয়নাল আবেদিনকে জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় হঠাৎ কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলার মো. বিল্লাল উদ্দিন জানান, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে রোববার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন