সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক।
শুক্রবার বিকেলে ওই সড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম আজমান আলী (১৮)।
বিজ্ঞাপন
সে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে। আহত চালকের নাম শাওন (২১)। সে একই গ্রামের আমির আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

