জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে বিএনপি: জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি

জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে বিএনপি: জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে। এই দল জনগণের দল, মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য প্রস্তুত।

বুধবার দুপুর দেড়টায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিজয় মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জি কে গউছ বলেন, “জনগণের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত ছিল এবং এখনো আছে।” তিনি আরও বলেন, আমরা বারবার প্রমাণ করেছি যে বিএনপি জনগণের দল। মানুষ ধানের শীষকে ভোট দেয়ার জন্য প্রস্তুত।

এসময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আজকে যেভাবে সবাই আমরা এক হয়েছি, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আলাদা করতে পারবে না।

বিজয় মিছিলে হবিগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জি কে গউছ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...