সিলেটের দুই সীমান্তে একরাতে আরও ১৫৩ জনকে পুশইন

সিলেটের দুই সীমান্তে একরাতে আরও ১৫৩ জনকে পুশইন

সিলেটের বিয়ানীবাজার ও বড়লেখা সীমান্তে একরাতে আরও ১৫৩ নারী পুরুষ ও শিশুকে পুশইন করা হয়েছে। রোববার ভোরে তাদেরকে পুশইন করে বিএসএফ। বিজিবি ৫২- এর সিও লে. কর্নেল মেহেদী হাসান আমার দেশকে জানান, রোববার ভোরে বিয়ানী বাজার ও বড়লেখা দুই উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ১৫৩ জনকে পুশইন করেছে। এর মধ্যে ৪৯ জন পুরুষ, ৫৩ জন নারী এবং ৫১ জন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

মেহেদী হাসান জানান, গত ৪ মে থেকে বিএসএফ সীমান্ত এলাকায় পুশইনের জন্য তৎপর হয়ে ওঠেছে। ভারতের গুজরাট, হরিয়ানাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের নিয়ে এসে গাড়ি করে ঘুরছে পুশইন করার জন্য। বিজিবি জোয়ানরা রাত জেগে টহল দিয়ে তা ঠেকিয়ে দিচ্ছে। তারা সুযোগ খুঁজে কারন আমার ৫২ ব্যাটালিয়নের ১১৪ কিলোমিটার সীমান্ত সামাল দিতে হচ্ছে। তিনি জানান, আটক লোকজন এক থেকে ৭ বছর ধরে ভারতে অবস্থান করে শ্রমিকের কাজ করছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের এই বড় আকারের ঘটনায় সিলেটের তিনটি সীমান্ত ব্যবহার করা হয়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালান এবং তখনই দেখতে পান, ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে উল্লেখিত ব্যক্তিদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। আটককৃতদের প্রাথমিকভাবে হেফাজতে রেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন