‘সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই’

‘সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই’

দেশে সুশাসন প্রতিষ্ঠায় ইসলামি দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ নেতারা এখন বুমেরাং হয়ে পলাতক রয়েছেন। তবে এর অন্যতম কারণ হলো ইনসাফ তথা ন্যায়বিচার থেকে সরে এসে ইসলামের বিরুদ্ধাচরণ করা। দেশ ও সমাজে ইনসাফ না থাকায় সর্বস্তরে অন্যায়-অবিচার সংক্রামক ব্যাধির মতো ছড়িয়েছিল।

বিজ্ঞাপন

শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির ছুহরাব আলীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জামাতের আমির নিজাম উদ্দিন সিদ্দীকি, বিশ্বনাথ পৌরসভার আমির মাওলানা আক্তার ফারুক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন