সিলেটের ডিসির কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত

সিলেটের ডিসির কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সারওয়ার আলম ও এডিসি (শিক্ষা ও আইসিটি) নুরের জামানকে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

গত ১১ সেপ্টেম্বর মামলা রুজুর পর শুনানি শেষে সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) তাদের প্রতি এ নোটিশ জারি করেন বলে বাদীর আইনজীবী এ এইচ ইরশাদুল হক আমার দেশকে জানিয়েছেন।

তিনি জানান, স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক সিলেটের ডিসি ও স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং এডিসির (শিক্ষা ও আইসিটি) বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর ‘এখতিয়ার বহির্ভূত ও বেআইনি সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ (সদর আদালতে) মামলা দায়ের করেছেন।

মামলার আর্জিতে বাদী এ বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন।

খাজাঞ্চিবাড়ি স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে গত ৯ সেপ্টেম্বর সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বরখাস্ত করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর আদালতে স্বত্ব মোকদ্দমা (নম্বর-৪২৬/২৫) দাখিল করেন আবেদা হক। মোকদ্দমার পরিপ্রেক্ষিতে আদালত ডিসি ও এডিসিকে কারণ দর্শানো নোটিশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন