আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিল্প ও বানিজ্য মন্ত্রী মুক্তাদির

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে

সিলেট ব্যুরো

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে

শিল্প ও বাণিজ্য মন্ত্রী, সিলেট-আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে সরকার কাজ করছে। অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দেশের সম্পদ সীমিত হলেও বিদ্যমান সম্পদ ও সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারবৃন্দ, সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...