একদিনের রিমান্ডে সাবেক এমপি মজিদ

একদিনের রিমান্ডে সাবেক এমপি মজিদ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ খুনের মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে তার রিমান্ড মঞ্জুর করেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক মো. আব্দুল আলিম ।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন, দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে মজিদকে আদালতে হাজির করা হয়। পরে পাঁচদিনের রিমান্ড চাইলে যুক্তিতর্ক শেষে একদিনের মঞ্জুর করেন বিচারক। এর আগে, তিনি হবিগঞ্জ শহরের একটি হত্যা মামলায় দুদিনের রিমান্ডে ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন