মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে তাদের উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকায় পুশইন করা হয়।
তারা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন ২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃতদের নাম-ঠিকানা যাচাই চলছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

