হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিডের ৩৩ কেবি সাবস্টেশনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে আগুন ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জিল্লুর রহমান জানান, আগুনের সূত্রপাত এখনও না জানা গেলেও ধারণা করা হচ্ছে, স্টেশনের সিটি বাল্ব ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
পিডিবির প্রধান প্রকৌশলী আবদুল মান্নান বলেন, আগুন নিভানো হয়েছে। তবে মেরামত কাজ শেষ না হওয়ার পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

