সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পুকুরের ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে হরিনাপাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন বুশরা আক্তার (১০), ফাতেহা বেগম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানা যায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর থেকে মায়ের সাথে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে ফাতেহা বেগম।

মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দু’বোন পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।

স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দু’শিশুকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনা আমাকে কেউ জানায়নি। এখন জানলাম।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...