ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণভবনে ক্রেস্ট প্রদান ও মতবিনিময় করে বহুল আলোচিত সিলেট মহানগর হেফাজতের পাল্টা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল হক জালালাবাদী জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
বুধবার আমার দেশ-এ শেখ হাসিনাকে ক্রেস্ট দেয়ার ছবিসহ সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার ( ২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত বছর (২০২৪) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের মনোনীত মিনার প্রতীক নিয়ে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের সবার পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে আমি শর্তহীন ক্ষমা প্রার্থনা করছি।
আমি ইসলামী ঐক্যজোট (নিবন্ধন নং-৩২) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি খেলাফতে রাব্বানী বাংলাদেশের আমীর।
উল্লেখ্য, মুফতী ফয়জুল হক জালালাবাদী ইসলামী ঐক্যজোট (নিবন্ধন নং-৩২) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খেলাফতে রাব্বানী বাংলাদেশের আমীর।
সিলেটে হেফাজতের কমিটি গঠন নিয়ে চরম বিরোধের সৃষ্টি হয়। পাল্টা-পাল্টি অভিযোগে বিভক্ত হয়ে পড়ে হেফাজতের নেতাকর্মীরা।
এটা সমাধান করতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব সিলেটে এসে জেলা ও মহানগর কমিটি গঠন করেন। এর পরদিনই মঙ্গলবার সকালে মহানগরের পাল্টা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আলোচিত-সমালোচিত মুফতী ফয়জুল হক জালালাবাদীকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

