ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের এরন বিলে বাঁধ ভেঙে ঢুকছে পানি। এতে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি। মঙ্গলবার সকালে ভারত সীমান্তের মনাই নদীতে পাহাড়ি ঢলের চাপ বাড়ায় হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী সড়ক ভেঙে এই পানি প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকেরা জানান, এই হাওরে পাঁচ থেকে ছয়টি গ্রামের কয়েকশ একর বোর ফসল রয়েছে। দ্রুত বাঁধটি মেরামত করা না হলে ফসল পানিতে তলিয়ে যাবে।

কৃষি বিভাগ জানিয়েছে, ওখানে ১১৪ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে ৪০ হেক্টর কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙেছে সড়কটি। ইকারছই হাওরের বেশির ভাগ জমি কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মতো জমি ডুবেছে। ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...