‘কোরআনের শিক্ষা না থাকলে বারবার ফ্যাসিবাদের জন্ম নেবে’

‘কোরআনের শিক্ষা না থাকলে বারবার ফ্যাসিবাদের জন্ম নেবে’

কোরআনের শিক্ষা না থাকলে বারবার ফ্যাসিবাদের জন্ম নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, আমরা চাই ফ্যাসিবাদের পথ বন্ধ হোক। নয়তো লুটেরা আবার ফিরে আসবে। এছাড়া সামনে জাতীয় নির্বাচন। এর মধ্যেই গণহত্যাকারীদের বিচারের সব আয়োজন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের অভিজাত রেস্টুরেন্টে জেলা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুবায়ের বলেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী-এমপিরা হাজার কোটি টাকার মালিক হয়েছেন। শেখ হাসিনার পিয়নও ৪০০ কোটি টাকা নিয়ে পালিয়েছেন। অসংখ্য প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট সরকার। নৈতিকতা বা কোরআনের জ্ঞান না থাকায় তারা এসব করতে পেরেছে।

তিনি বলেন, দেশে সংস্কারকাজ করছে অন্তর্বর্তী সরকার। এতে ভালো ভালো প্রস্তাব দিয়েছে সব রাজনৈতিক দল। তবে শুধু সংস্কার দিয়ে সম্ভব নয়। দেশপ্রেম-আল্লাহভীতিও থাকতে হবে। নয়তো কোনো পদ্ধতিই আমাদের কল্যাণ দিতে পারবে না।

জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, নায়েবে আমির শামস উদ্দিন, নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তৈয়বুর রহমান বাবুল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন