হবিগঞ্জে শ্রেষ্ঠ কাব ‘শিক্ষা পদক’ পেলেন শাহেনা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে শ্রেষ্ঠ কাব ‘শিক্ষা পদক’ পেলেন শাহেনা

হবিগঞ্জ জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শাহেনা আক্তার। তিনি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বিজ্ঞাপন

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাব স্কাউট কার্যক্রমে বিশেষ অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়।

জেলা পর্যায়ে এই অর্জন ছাড়াও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব হয়েছেন তিনবার এবং উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা পদকও পেয়েছেন। কাব ইউনিট পরিচালনা করছেন ২০১৯ সাল থেকে, দুই বছর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি একজন উডব্যাজ অর্জনকারী ইউনিট লিডার ও প্রশিক্ষক।

শাহেনা আক্তার বলেন, এটি শুধু আমার একার সাফল্য নয় বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলা শিক্ষা অফিস ও বাছাই কমিটির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শাহেনা আক্তার মনে করেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন