শায়েস্তাগঞ্জে আগুনে ১৫ দোকান ভস্মীভূত, ৫০ লাখ টাকা ক্ষতি

শায়েস্তাগঞ্জে আগুনে ১৫ দোকান ভস্মীভূত, ৫০ লাখ টাকা ক্ষতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাবই সাহেববাড়ি সংলগ্ন টিনশেড মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভানোর কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে রয়েছে ফার্মেসি, সেলুন, ভুষিমাল দোকান, রেস্টুরেন্ট, পোল্টি মুরগির দোকান, টেইলার্স, লাইব্রেরি ইত্যাদি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন