সিলেট আসা হলো না রেজা হাসানের, নতুন ডিসি মামুন

সিলেট আসা হলো না রেজা হাসানের, নতুন ডিসি মামুন
রেজা হাসান (বামে) ও আব্দুল্লাহ আল মামুন (ডানে)। ছবি: আমার দেশ

জেলা প্রশাসক হয়ে সিলেট আসা হলো না রেজা হাসানের। সিলেটে বদলির ১১ দিনেও তিনি যোগ দিতে পারেননি। ব্যাপক রহস্য ও আলোচনার মধ্যে নতুন ডিসি পদে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিল সরকার।

বদলির আদেশ পেয়ে সিলেটের পথ ধরলেও ঢাকা বিমানবন্দর থেকে মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় রেজা হাসানকে।

বিজ্ঞাপন

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২।

এর আগে সারওয়ার আলমকে প্রত্যাহার গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। রেজা হাসানের কুমিল্লার দায়িত্ব ছেড়ে ঢাকা হয়ে গত ১ জুলাই সিলেটে যোগ দেওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ না থাকলেও প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

দায়িত্ব পালনকালে সারওয়ার আলম কয়েকটি আলোচিত পদক্ষেপ নিয়েছিলেন। সবচেয়ে বেশি আলোচনায় আসেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থের ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ নিয়ে।

সিলেটের জেলা প্রশাসক নিয়ে ১৯ দিনের রহস্যের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, রেজা হাসানের নিয়োগটি স্থানীয় একজন মন্ত্রীর মনমতো হয়নি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার বিষয়ে আপত্তি জানিয়েছেন। সেই প্রেক্ষাপটে রেজা হাসানকে যোগ দিতে দেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...