আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হবিগঞ্জ-২ আসনে বিএনপির ডা. জীবন নির্বাচিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-২ আসনে বিএনপির ডা. জীবন নির্বাচিত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবুল মনসুর সাখাওয়াত হাসান ডা. জীবন ১ লাখ ২৬ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আমীর আব্দুল বাসিত আজাদ দেয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট। ডা. জীবন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন