আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছে সিলেট প্রেসক্লাব ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) নেতৃবৃন্দ।
রোববার সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ পৃথক শোকবার্তায় বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে দেশ একজন গুণী মানুষকে হারিয়েছে। তিনি শিক্ষা বিস্তারে আজীবন আলো ছড়িয়ে গেছেন।
বিজ্ঞাপন
সংগঠনের নেতৃবৃন্দ মহীয়সী এই নারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

