হবিগঞ্জে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০
ছবি: আমার দেশ

হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে দু'দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ২-০ গোলে ব্রাজিল হেরে গেলে ধারাভাষ্যকার মাইকে ঘোষণা দেন।

এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। বুধবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো তর্কে জডান। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্থশতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...