সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
ছবি: আমার দেশ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের দামোদরতপী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু রিক সূত্রধর নিহতের ৬ ঘণ্টা পার হতে না হতেই ১০০ মিটার দূরত্বে লেগুনার ধাক্কায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জরিনা বেগম পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।

বুধবার রাত ৮টায় পূর্ব পাগলার মাহমদপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। এ সময় তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’ নামের লেগুনা তাকে স্বজোরে ধাক্কা দেয়। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন জরিনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন লেগুনাটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব জানান, মাহমদপুরে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক লেগুনা জব্দ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন