হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলা থেকে ৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার রাত ১০টার দিকে উপজেলা সদরের সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক শাহিন আলম পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।
উদ্ধারকৃত মোবাইলের মধ্যে রয়েছেন আইফোন, ভিবো, রিয়েলমি, রেডমি, টেকনুসহ অন্যান্য ব্র্যান্ডর ৩৬টি মোবাইল। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামীম হাসান জানান, এ বিষয়ে আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

