নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলম (মুহিব উল্যা)। গত সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারায় চা বাগানের নাট মণ্ডপে এ রেইনকোট বিতরণ করেন। এর আগে কুরমা চা বাগানের নাট মণ্ডপে রেইনকোট বিতরণ করা হয়। ব্যবসায়ী ও সমাজসেবক মহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, বাঘাছড়া, কুরুঞ্জি ও চাম্পারায় চা বাগানের ১ হাজার ১০০ নারী চা শ্রমিককে বৃষ্টি থেকে নিজেদের সুরক্ষা দিতে রেইনকোট বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা করেন তিনি। দীর্ঘদিন থেকে চা শ্রমিক নারীরা রোদে ভিজে চা পাতা চয়ন করছিলেন। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত ছাতা না দেওয়ায় তারা গায়ে পলিথিন মুড়িয়ে চা পাতা উত্তোলন করতেন। তার এই সহযোগিতায় কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে বলে জানান চা শ্রমিকরা। স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, বারাম আলী আগামী ইউপি নির্বাচনে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী ব্যবসায়ী সমাজসেবক মুহিবুল আলম, কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সবুজ মিয়া, কুরমা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারদ পাশি প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন