আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে অভিবাসন ইস্যুতে সি-ক্যাবের মতবিনিময় সভা

সিলেট ব্যুরো

সিলেটে অভিবাসন ইস্যুতে সি-ক্যাবের মতবিনিময় সভা

সিলেটে শিক্ষার্থী অভিবাসন সংক্রান্ত ভুল তথ্য, প্রতারণা ও ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব)-এর উদ্যোগে শনিবার বিকেলে আয়োজিত এই সেশনের শিরোনাম ছিল “সাত সমুদ্রের ওপারেঃ সিলেটে অভিবাসন ইস্যুর সংবাদ কাভারেজ জোরদার করা।

বিজ্ঞাপন

সভায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং শিক্ষার্থী অভিবাসনের বর্তমান বাস্তবতা, তথ্যের ঘাটতি, এবং দায়িত্বশীল রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিয়ার নির্বাহী পরিচালক জনাব নাজমুল হক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. তানজিনা চৌধুরী।

সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্তকে অভিবাসন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। শিক্ষার্থীরা যেন তথ্যের অভাবে বা ভুল তথ্যের কারণে ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

তিনি জানান, ভুল তথ্য, গুজব, এবং অনৈতিক দালালচক্রের কারণে অনেক শিক্ষার্থী ডিপোর্টেশন, আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে গণমাধ্যমের অনুসন্ধানী ও তথ্যভিত্তিক রিপোর্টিং তরুণদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এজেন্সি প্রসঙ্গে তিনি আরো বলেন, এজেন্সিগুলোর ভালো ও খারাপ আচরণ-দুটোরই উদাহরণ আছে। সব এজেন্সি খারাপ নয়; তাই বাস্তব কেস স্টাডি তুলে ধরা জরুরি। সিলেটের মানুষের বিদেশযাত্রার প্রবণতার ইতিহাস প্রসঙ্গে সিলেটের নাবিকদের সমুদ্রযাত্রা থেকেই যে এই বিদেশযাত্রার প্রবণতার শুরু, সেটাও উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়ার নির্বাহী পরিচালক জনাব নাজমুল হক। তিনি বলেন, তিনি অদক্ষ বা দক্ষতাহীন অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, আমরা অনেক সময় নিজের যোগ্যতা, দক্ষতা বা সক্ষমতা বিবেচনা না করেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিই, যা পরবর্তীতে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. তানজিনা চৌধুরী শিক্ষার্থী অভিবাসনের সামাজিক প্রভাব ও তথ্য বিভ্রান্তির ঝুঁকি নিয়ে বলেন, অনেক সময় আত্মীয়স্বজনও বিদেশে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন, কিন্তু বাস্তব পরিস্থিতি বা সম্ভাব্য ঝুঁকি নিয়ে ভাবেন না। আবার, তরুণদের মধ্যে দেখা যায়, যেভাবেই হোক বিদেশে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন