হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা

হবিগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে তিনি সুনাম অর্জন করেছেন । শ্রেণিকক্ষে ব্যতিক্রমধর্মী পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টাই তার এই স্বীকৃতি।

জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়ন শেষে কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...