নতুন প্রজন্মের কাছে জিয়ার আদর্শ তুলে ধরতে হবে: আরিফুল হক চৌধুরী

সিলেট ব্যুরো

নতুন প্রজন্মের কাছে জিয়ার আদর্শ তুলে ধরতে হবে: আরিফুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরতে হবে। জিয়া মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখসমরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ নেয়ার পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তাই হয়তো তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল।

বিজ্ঞাপন

রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খছরুর সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

মুখ্য আলোচক ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম।

তিনি বলেন, জিয়া জাতির জন্য জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বিএনপি যতদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে থাকতে ততদিন বাংলাদেশ সঠিক পথে থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি সুদিপ রঞ্জন সেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুমকুম প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজি মুহিব। অনুষ্ঠানে ৫৩০ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী ও প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন