সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন: ফখরুল ইসলাম

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন:  ফখরুল ইসলাম

মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেট মহানগর জামায়াত বিক্ষোভ মিছিল করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমআ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন,৯০ ভাগ মুসলমানের দেশে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অশ্লীলতা বেহায়াপনা এবং দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, রমজান আসার আগেই বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, সোয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। এতে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।

খুন-খারাবি, চুরি-ছিনতাই বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহিদুল ইসলাম সাজু আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, শাহেদ আলী ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন