আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জে ‘জুলাই যোদ্ধা’ ইমনদ্দোজার ওপর হামলা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ‘জুলাই যোদ্ধা’ ইমনদ্দোজার ওপর হামলা

জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক ও সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহ্বায়ক ‘জুলাই যোদ্ধা’ ইমনদ্দোজা আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে শহরের কাজির পয়েন্ট এলাকায় তিনি হামলার শিকার হন।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে একটি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে কাজির পয়েন্ট এলাকার ওয়াসীম আকবরের বাসায় একটি মিটিং ছিল। মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে কাজির পয়েন্ট এলাকায় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ইমনদ্দোজার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তার বাম হাত ভেঙে যায়। এছাড়া পিঠ, মাথা ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জেলা ছাত্র শক্তির নেতা নিহাল জানান, ইমনদ্দোজার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, ‘আমাদের জুলাই যোদ্ধা ইমনদ্দোজা আহত হওয়ার খবর পেয়েছি। কী কারণে এই হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিস্তারিত খোঁজ নিয়ে জানানো হবে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...