সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে কুলাউড়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আগামী ২৬ জুন (শুক্রবার) প্রথমবারের মতো কুলাউড়ায় তাদের আগমনকে ঘিরে বেশ আনন্দিত স্থানীয় এনসিপি নেতারা।

বিজ্ঞাপন

কুলাউড়া এনসিপির যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ সাংবাদিকদের জানান, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী তারা কুলাউড়ায় এসে প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন এবং পরে সেখান থেকে সরাসরি শরীফপুর সীমান্তে বিকেল ৪টায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিবেন। ওই দিন সন্ধ্যা ৭ টায় কুলাউড়া পৌর শহরের স্থানীয় অডিটোরিয়ামে যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন