বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুনীল কুমার দাস। সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বকসি জুবায়ের আহমেদ।
আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ কমিটি অনুমোদন করেন।
সোমবার রাতে তাদের স্বাক্ষরিত কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
কমিটি অনুমোদনের তারিখ ২৯ মে থেকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
১৭ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মহিউদ্দিন মানিক, অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, অ্যাডভোকেট নিয়ামুল হক, অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল, অ্যাডভোকেট আব্দুল আহাদ, অ্যাডভোকেট তোফায়েল আহমেদ সবুজ, অ্যাডভোকেট দানিয়েল আহমেদ, অ্যাডভোকেট সাঈদ আহমেদ আদনান, অ্যাডভোকেট সালেহ আহমেদ রিপন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মিস. সুবিনা আক্তার, অ্যাডভোকেট আহমেদুর রহমান খান মুরাদ, অ্যাডভোকেট নাছিম আহমেদ বাপ্পী ও অ্যাডভোকেট এ এন এম মাসুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

