সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সুনামগঞ্জ শহরের মল্লিকপুর আব্দুজ জহুর সেতুর পাশে দীর্ঘ ২০০ ফুটের পতাকা তৈরি করে সাড়া ফেলেছেন আর্জেন্টিনা ২৪ সমর্থক।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, একদিকে ২৪ জন যুবকের সম্মিলিত উদ্যোগে ২০০ ফুটের পতাকা টাঙিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ক্রীড়া প্রেমীদের। তাদের একজন তালহা। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। আমাদের বাপ-দাদা, চাচাসহ পরিবারের সকলেই আর্জেন্টিনার সাপোর্টার। আমরা ২০০ ফুটের পতাকা টাঙিয়েছি।

মল্লিকপুর এলাকার ওয়ালী উল্লাহ সরকার বলেন, আর্জেন্টিনা ফুটবলপ্রেমী অনেকেই আছে। আমাদের মল্লিকপুর এলাকায় সেতু সড়কের পাশে এত লম্বা পতাকা টাঙিয়ে রেখেছে একঝাঁক আর্জেন্টিনা ফুটবলপ্রেমীরা। আমিও একজন ভক্ত।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন