জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। আমরা মনে করি এটা তাদের বড় ব্যর্থতা। তারা এটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আমরা পুনরায় আবেদনও করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন। শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তারা এই কাজের পক্রিয়ায় যাওয়ার কথা ছিলো, যেহেতু আমরা শাপলা চেয়েছি।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিলো। সরকার নেয়নি এটা গাফিলতি। আমরা চাই পরবর্তীতে দায় বহনকরা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে এর বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা নিতে হবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।
এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

