কুমারখালীতে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুমারখালীতে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় হৃদয় আলী (১৫) নামের এক ভ্যানচালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের পদ্মানদীর পাড়ের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার এলেঙ্গী এলাকার ইউনুস আলীর ছেলে।

বিজ্ঞাপন

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...