শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিমি বৃষ্টিপাত

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিমি বৃষ্টিপাত
শ্রীমঙ্গলে ডুবে যাওয়া একটি বাড়ি। ছবি: আমার দেশ

পর্যটননগরী শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত পরিমাপ করা হয়। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে।

টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন গ্রামের সড়কে পানি জমে সাময়িক ভোগান্তির সৃষ্টি হলেও জনজীবনে তেমন স্থবিরতা দেখা যায়নি। রিকশা, অটোরিকশা ও ভ্যানসহ ছোট যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করতে দেখা গেছে। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা প্রয়োজনীয় কাজে সকাল থেকেই বাইরে বের হয়েছেন।

বিজ্ঞাপন

শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বাজার, অফিসগামী ও শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই ছাতা ও রেইনকোট ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে এ ধরনের বৃষ্টিপাত স্বাভাবিক হলেও শহর ও গ্রামের কিছু এলাকায় পানি জমে চলাচলে সাময়িক সমস্যা তৈরি হয়। তবে জীবিকার তাগিদে মানুষকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বাইরে বের হতে হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল ইসলাম জানান, আগামী কয়েক দিন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন