সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৪

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৪

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃত শিশুর বয়স ৭ মাস এবং বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬ জনে। হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ৮৫২ জন। ওই প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের হাম শনাক্ত এবং দুই শিশুর মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল।

সোমবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬, নর্থ ইস্ট হাসপাতালে ৯, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ছিলেন।

এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হন। চলতি বছর সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সোমবার পর্যন্ত বিভাগে মোট মৃত্যু ছিল ১২৭ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৫৩, সিলেটে ৪৫, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা যান।

বিভাগে নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের। সিলেটে চারজন এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন