হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ খানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার সকালে এ রায় দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বিজ্ঞাপন

পরে সকালে তাকে ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীমের আদালতে তোলা হলে পুলিশ তাকে ৯টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। পরে বিচারক আব্দুল মজিদ খানকে কারাগারে প্রেরণ করেন।

এ সময় তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না। পরে রাষ্ট্রপক্ষের সিএসআই শুনানি করেন। গ্রেপ্তারকৃত মজিদ খানের বিরুদ্ধে বানিয়াচংয়ে ৯ হত্যা মামলাসহ আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট ফাহিম খান জানান, বাদী ও বিবাদী পক্ষের কোন কোন আইনজীবী আদালতে না থাকায় সিএসআই শুনানি করেন। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, সোমবার রাত ৯টায় ঢাকার ফার্মগেইট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন