সিলেটের সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ৮২ জনকে পুশইন করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবার রাতে জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, মিনাটিলা, কদলখাল ও ছাতকের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
বিজ্ঞাপন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ ও ১৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশকারী ৮২ জনকে বিভিন্ন সীমান্ত এলাকায় আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জন, মিনাটিলা সীমান্ত দিয়ে ২০ জন, কদলখাল এলাকা দিয়ে ১৪ জন এবং ১৯ বিজিবির আওতাধীন ছাতকের নোয়াকোট এলাকা দিয়ে ১৬ জন নারী, পুরুষ ও শিশুকে গভীর রাতে ভারতীয় বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠায়। বিজিবির টহল দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

