সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিলে টিকে থাকা যায়: অলিউল্লাহ নোমান

সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিলে টিকে থাকা যায়: অলিউল্লাহ নোমান

দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান বলেছেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। চ্যালেঞ্জ নিতে পারলেই এই পেশায় টিকে থাকা যায়। এ পেশায় আমার অনেক কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন।

বিজ্ঞাপন

সততার সঙ্গে আমি চ্যালেঞ্জ নিতে পেরেছি, এ জন্য আল্লাহর কাছে হাজারো শোকরিয়া। ভবিষ্যতেও সততার সঙ্গে আমার কর্ম যেন ধারালো হয়, এই দোয়াই চাই।

শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা পাঠক ফোরামের সভাপতি তোফাজ্জল হোসেন, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, সুমন মিয়া, হাফিজ তালুকদার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন