মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলে মারা গেছে এক মাদ্রাসাছাত্র। নিহত মাহবুব হাসান রিয়াদ (১৪) জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী মো. পাখি মিয়ার ছেলে।
সোমবার বিকেলে বাড়ি এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার ওপর দিয়ে পাহাড়ি ঢলে হাঁটতে গেলে দুজনই একসাথে স্রোতে ভেসে যায়। সহপাঠী ফাহিমের সাঁতার জানা থাকায় প্রাণে বেঁচে যায়। কিন্তু রিয়াদ সাঁতার কাটা না জানা থাকায় পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে। এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজ করে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় ফাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

