অপপ্রচারের প্রতিবাদে এনসিপি নেতার সংবাদ সম্মেলন

অপপ্রচারের প্রতিবাদে এনসিপি নেতার সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম যুগ্ম সম্পাদক এম আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা এনসিপির উদ্যোগে শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আতাউর রহমান স্বপন জানান, সুনামগঞ্জ চকবাজারে আমার চার শতক জমি রয়েছে। কিছু আত্মীয়কে সাময়িকভাবে সেখানে থাকতে দিয়েছিল। কিছুদিন আগে আমি পাকা ঘর নিমার্ণের জন্য তাদেরকে আমার জায়গা থেকে চলে যেতে বলি। এর মধ্যে ১টি পক্ষ চলে যেতে রাজি হলেও আরেকটি পক্ষ নাসির সে যাবে না বলে জানায়। এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমেদের সাথে যোগসাজসে তার ভাই কালাম ও ভাতিজা জুয়েলকেসহ আরো কিছু ভাই ভাতিজা নিয়ে আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ এনে চকবাজারে মানববন্ধন করে। একই সাথে উল্টো ‘দখলদার’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

আতাউর রহমান স্বপন আরও বলেন, আমি একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এখন এনসিপির রাজনীতিতে যুক্ত আছি। ঢাকায় ব্যবসা বাণিজ্য করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে এনসিপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করায়, আমাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে এই অপপ্রচার চালাচ্ছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বছরের ২-৩ দিন মাস এই অস্থায়ী নৌকা ঘাটটি চলে। এই ঘাট থেকে যে আয় হয় তার একটা অংশ স্থানীয় মসজিদ-মাদ্রাসাসহ ৭টি প্রতিষ্ঠান পায়। এনসিপি নেতা আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে নৌকাঘাট দখলের বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন